প্রিন্ট এর তারিখঃ May 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 30, 2026 ইং
টাঙ্গাইলে মেডিকেলে অক্সিজেন সিলিন্ডার পড়ে রোগীর মৃত্যু, নিরাপত্তা প্রশ্নে বিতর্ক

টাঙ্গাইলে মেডিকেলে অক্সিজেন সিলিন্ডার পড়ে রোগীর মৃত্যু, নিরাপত্তা প্রশ্নে বিতর্ক
মো: সাজিদ পিয়াল, টাংগাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইল, ৩০ এপ্রিল ২০২৬ – টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার বিকেলে এক দুঃখজনক ঘটনা ঘটেছে। ৬৫ বছর বয়সী মিজানুর রহমান মগড়া ইউনিয়নের নন্দবালা গ্রামের বাসিন্দা, হাসপাতালে ডায়াবেটিসজনিত সমস্যার চিকিৎসা চলাকালীন অক্সিজেন সিলিন্ডারের আঘাতে মাথায় গুরুতর আঘাত পেয়ে মৃত্যু বরণ করেন।
পরিবারের অভিযোগ হাসপাতালের নিরাপত্তা ও অব্যবস্থাপনার কারণে এই দুর্ঘটনা ঘটে। হাসপাতালের ৯ম তলা লিফট থেকে মানুষ বের হওয়ার সময় অরক্ষিত অবস্থায় রাখা অক্সিজেন সিলিন্ডারটি হঠাৎ ধাক্কা দিয়ে মিজানুর রহমানের মাথায় পড়ে। ঘটনার পর দ্রুত তাকে ইমার্জেন্সি বেডে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।নিহতের পরিবারের সদস্যরা সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেল জানান রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এটি একটি দুর্ঘটনা চিকিৎসায় কোনো ধরনের অবহেলা ছিল না। অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটেছে। ঘটনাটি স্থানীয় জনগণ এবং স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকেই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv